Thursday, July 9, 2009

আমি সত্যায়িত অফিসার হব....

ছোট বেলায় আমার এক বন্ধু ছিল। তার নাম রাশেদ। ওর এক কথা "আর্টস পড়ি আর সাইন্স পড়ি ডাক্তার আমাকে হতে হবেই।" ও কিছুটা পাগল ছিল । অবশ্য আমার বন্ধুরা বেশির ভাগই ছিল পাগল। আমি ছাড়া! রাশেদ রক্ত দেখলে প্রচুন্ড ভয় পেত । তারপর ও চাইত ডাক্তার হতে । এর একটা ইতিহাস আছে । ওর মা ছিল চির রুগী । জন্মের পর থেকেই রাশেদ তাকে অসুস্থ দেখে আসছে । তাই তার ইচ্ছে ডাক্তার হয়ে মাকে চিকিত্সা করা। এজন্যই ডাক্তার হওয়ার ইচ্ছে । আমারও আজ কয়দিন হল তেমন একটি ইচ্ছে জাগছে। তা হল সত্যায়িত অফিসার হওয়া। ভাবছেন সত্যায়িত অফিসার সে আবার কি?সত্যায়িত অফিসার এমন এক আজব চাকুরে যিনি আপনাকে সরি আপনার শিক্ষা জীবনের সকল অর্জনের ফটোকপি কে একটি কলমের খোঁচায় সঠিক বলে সাক্ষি দেবেন। যার একটি স্বাক্ষরের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ঘন্টার পর ঘন্টা। যিনি আপনার সদ্য তোলা ফটোকে আপনার বলে রায় দেবেন। আপনারা বলতেই পারেন হঠাত‍ ক‍‍রে আমার এমন এক‍টা ইচ্ছে জাগল কেন?এর একটা কারন অব্শ্য আছে । জীবনের প্রথম চাকুরীর পরীক্ষা দেব। তার জন্য কাগজ প‍ত্র সত্যায়িত কর‍‍ত হবে। সবাই বলল নীলক্ষেত খেকে কিছু টাকা খরচ করে একটি সীল বানিয়ে নিতে। সারা জীবন কাজে দেবে। ভাবলাম প্রথম দরক্ষাস্ত দেওয়া তাও আবার নকল করে। তাই সিল না বানিয়ে মায়ের চাচার কাছে গেলাম। তিনি একজন বড় ডাক্তার। আমাকে বলল তুই একটু অপেক্ষা কর। আমি অপারেশন শেষ করে স্বাক্ষর করছি। অপারেশন থিয়েটরের সামনে দাড়িয়ে আছি । এখানে সবাই অপেক্ষা করে। আমিও করছি তবে তা রুগির অবস্থা জানার জন্য নয়, ডাক্তারের জন্য, তার স্বাক্ষরের জন্য । আর তখনই মনে হল সেই পাগল বন্ধুর কথা, যে বলে ছিল "আর্টস পড়ি আর সাইন্স পড়ি ডাক্তার আমাকে হতে হবেই।"তার সংগে সুর মেলালাম, যাই করি তাই করি সত্যায়িত অফিসার হতেই হবে।

No comments:

Post a Comment